মিরপুর ও কলাবাগানে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৪ জন
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুর ও কলাবাগান থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
মিরপুর মডেল থানার অভিযানে গ্রেফতার ৩৭ জন হলেন— মো. নয়ন আলী (২৭), আব্দুস সালাম (২০), মো. রাশেদুল ইসলাম (২৬), মো. আব্দুর রহমান তাসলিম (২৭), মো. শামীম (২৭), মো. ইমন (২৪), নুর মোহাম্মদ নিশাদ (২২), মো. তারেক (২৫), মো. রোমান (৩৭), মো. লিটন (৪২), মো. রাজু (২৬), মো. লিপু (২৬), নাহিদ (২০), বিপুল (২১), প্রিতম ওরফে আব্দুল্লাহ (৩১), মো. শাকি (২৭), মো. রাহিম হোসেন (১৯), মোঃ আল আমিন (২৬), মো. আকাশ (১৮), মো. শাহাদাৎ হোসেন (২৭), জুবায়ের মাহমুদ স্বাগত (২৮), মো. রায়হান খান (২০), মো. রাকিব (২০), মো. সোলেমান ওরফে সামি (২৪), মো. রিপন (২৪), মো. চাঁন মিয়া (২৬), মো. মনির হোসেন (২৩), মো. শাহীন বাবু (২২), কাউসার রহমান (২৬), মো. ইমতিয়াজ আহম্মেদ তন্ময় (২৭), মো. সামস তাবরেজ আলিফ (২৪), ইব্রাহিম খলিলুল্লাহ (২৪), মো. আ. মমিন (১৯), মো. বিপুল হোসেন (২৩), মো. শাহাদাত হোসেন, মো. মাহাথীর হোসাইন (৩০) ও মানজারুল ইসলাম (৩০)। অপরদিকে, কলাবাগান থানা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া ৭ জন হলেন— মো. হৃদয় শেখ (২১), মো. সাফিন শেখ (২৮), মো. জিহাদ ইসলাম সবুজ (২৪), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. আল আমিন (৩৩), আরাফাত (২২) ও আকাশ সরদার (২৫)।
আটককৃতদের মধ্যে অনেকেই নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

