জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও উন্নয়নের জোয়ার: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানী ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে নিজ বাসভবন ত্যাগ করেন তিনি। সরকার গঠনের পর এটিই হলো বিএনপি প্রধানের প্রথম কিশোরগঞ্জ সফর। এ সফর উপলক্ষে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
প্রধানমন্ত্রীর এবারের সফরসূচিতে রয়েছে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ। প্রথমবারের মতো রাজধানীর বাইরে আয়োজিত এই মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তিনি। পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
সকালের কর্মসূচি শেষে দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন তিনি। সেখানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। এরপর বিকেলে পুরনো স্টেডিয়ামে ধর্মীয় উপাসনালয়ের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। একইসাথে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
সম্পর্কিত খবর
আদালতের রায়-গেজেটের পরও বৈধতা নিয়ে প্রশ্ন, বৈষম্যের অভিযোগ
লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের সমালোচনায় তোপ তারেক রহমানের
সংস্কার সুপারিশের ভাগ্যে ধুলো: প্রশাসনে বড় পরিবর্তনের অপেক্ষা
শাহজালালে সিআইআইডির অভিযান: ৪২ লাখ টাকার সোনা ও নিষিদ্ধ পণ্য…
বিদ্যুৎ-গ্যাস সংকটে তাৎক্ষণিক সমাধান নেই, দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান এমপি মিলন
পল্লবীতে ৯ লাখ মানুষের নিরাপত্তায় ১৫০ পুলিশ, থাকতে হয় গাদাগাদি…

আরও পড়ুন

জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও উন্নয়নের জোয়ার: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানী ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে নিজ বাসভবন ত্যাগ করেন তিনি। সরকার গঠনের পর এটিই হলো বিএনপি প্রধানের প্রথম কিশোরগঞ্জ সফর। এ সফর উপলক্ষে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
প্রধানমন্ত্রীর এবারের সফরসূচিতে রয়েছে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ। প্রথমবারের মতো রাজধানীর বাইরে আয়োজিত এই মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তিনি। পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডও বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
সকালের কর্মসূচি শেষে দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন তিনি। সেখানে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। এরপর বিকেলে পুরনো স্টেডিয়ামে ধর্মীয় উপাসনালয়ের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। একইসাথে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণের পাইলট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
সম্পর্কিত খবর
আদালতের রায়-গেজেটের পরও বৈধতা নিয়ে প্রশ্ন, বৈষম্যের অভিযোগ
লোডশেডিং নিয়ে দুঃখ প্রকাশ, বিরোধীদের সমালোচনায় তোপ তারেক…
সংস্কার সুপারিশের ভাগ্যে ধুলো: প্রশাসনে বড় পরিবর্তনের অপেক্ষা
শাহজালালে সিআইআইডির অভিযান: ৪২ লাখ টাকার সোনা ও…
বিদ্যুৎ-গ্যাস সংকটে তাৎক্ষণিক সমাধান নেই, দীর্ঘমেয়াদি পরিকল্পনা চান…
পল্লবীতে ৯ লাখ মানুষের নিরাপত্তায় ১৫০ পুলিশ, থাকতে…