পুকুর পরিষ্কার করে দেশি মাছের পোনা ছাড়ার ঘোষণা ডিসি জাহিদের
চট্টগ্রাম নগরের অবহেলিত পুকুরগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১৫ আগস্ট) নগরের কাজীর দেউড়ি এলাকায় কাজী বাড়ি পুকুর পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
জেলা প্রশাসক জানান, পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয়ে গত ২৫ জুলাই থেকে জেলাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পুকুরে দীর্ঘদিন ধরে আবর্জনা জমলে পানির গুণগত মান নষ্ট হয় এবং ডেঙ্গু মশাসহ নানা রোগজীবাণুর বিস্তার ঘটে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সমাজ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে আহ্বান জানান।
সম্পর্কিত খবর
নজরুল বর্ষ: দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার নতুন সময়সূচি ঘোষণা
জরাজীর্ণ সেতু আর মাদকাসক্তদের আড্ডা, আতঙ্কে ঢাবি শিক্ষার্থীরা
প্রবাসীদের সেবা নিশ্চিত করতে গঠন করা হলো ১৬ সদস্যের কমিটি
স্বস্তি ব্যবসায়ীদের জন্য: একবারে ৫ বছরের লাইসেন্স নবায়নের সুযোগ
রাজধানীতে চাঁদাবাজি ও অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ
নজরুল বর্ষের প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন, চলবে ৩১ আগস্ট থেকে

আরও পড়ুন

পুকুর পরিষ্কার করে দেশি মাছের পোনা ছাড়ার ঘোষণা ডিসি জাহিদের
চট্টগ্রাম নগরের অবহেলিত পুকুরগুলো পর্যায়ক্রমে পরিষ্কার করে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১৫ আগস্ট) নগরের কাজীর দেউড়ি এলাকায় কাজী বাড়ি পুকুর পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
জেলা প্রশাসক জানান, পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয়ে গত ২৫ জুলাই থেকে জেলাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে। এর অংশ হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পুকুরে দীর্ঘদিন ধরে আবর্জনা জমলে পানির গুণগত মান নষ্ট হয় এবং ডেঙ্গু মশাসহ নানা রোগজীবাণুর বিস্তার ঘটে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সমাজ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে আহ্বান জানান।
সম্পর্কিত খবর
নজরুল বর্ষ: দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার নতুন সময়সূচি ঘোষণা
জরাজীর্ণ সেতু আর মাদকাসক্তদের আড্ডা, আতঙ্কে ঢাবি শিক্ষার্থীরা
প্রবাসীদের সেবা নিশ্চিত করতে গঠন করা হলো ১৬…
স্বস্তি ব্যবসায়ীদের জন্য: একবারে ৫ বছরের লাইসেন্স নবায়নের…
রাজধানীতে চাঁদাবাজি ও অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ
নজরুল বর্ষের প্রতিযোগিতার সময়সূচি পরিবর্তন, চলবে ৩১ আগস্ট…