বোয়ালখালীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ২:৪১ পিএম
বোয়ালখালীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন বাড়ির কাজের জন্য পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার গোমদণ্ডী পৌরসভার পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুহাম্মদ সোলাইমান (৩২)। তিনি ওই এলাকার শামসুল আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সোলাইমান তার ভাইয়ের নতুন বাড়ির নির্মাণ কাজের পানির লাইন দিতে যান। এসময় বৈদ্যুতিক মোটরটি চালু করার উদ্দেশ্যে সুইচ টিপলে অসাবধানতাবশত তারে জড়িয়ে পড়েন তিনি।

দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক জানান, সকাল পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...