স্বস্তি ব্যবসায়ীদের জন্য: একবারে ৫ বছরের লাইসেন্স নবায়নের সুযোগ
ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) একবারে পাঁচ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ এনেছে। ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম রোববার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান।
স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও আইনশৃঙ্খলা বিষয়ক এই সভায় প্রশাসক জানান, ঘরে বসে হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স ফি পরিশোধের সুযোগ তৈরি করা হচ্ছে। এছাড়া ট্রেড লাইসেন্স সেবা আরও দ্রুত ও সহজ করতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, অনিয়ন্ত্রিত মধ্যস্বত্বভোগী চক্র লাইসেন্স জাল করে বাজারজাত করায় রাজস্ব ক্ষতি হচ্ছে, যা রোধে সাময়িকভাবে আগের পদ্ধতিতে ফিরে যেতে হয়েছে।
সাইনবোর্ডের কর প্রসঙ্গে তিনি বলেন, সাইনবোর্ডের কর বাড়ানো হচ্ছে না, তবে প্রকৃত মাপ অনুযায়ী কর নির্ধারণ করলে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে। এ সময় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম এবং ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আব্দুস সালাম পিন্টু ট্রেড লাইসেন্স ঢাকা চেম্বার অব কমার্স ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যবসায়ী হোল্ডিং ট্যাক্স
সম্পর্কিত খবর
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের সতর্কবার্তা
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর ঝুলন্ত লাশ
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব চাইলো ঢাকা
ফটিকছড়ির পোলট্রি ফার্মে কাজের সময় বিদ্যুতাঘাতে প্রাণ গেল যুবকের

স্বস্তি ব্যবসায়ীদের জন্য: একবারে ৫ বছরের লাইসেন্স নবায়নের সুযোগ
ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) একবারে পাঁচ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ এনেছে। ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম রোববার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান।
স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও আইনশৃঙ্খলা বিষয়ক এই সভায় প্রশাসক জানান, ঘরে বসে হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স ফি পরিশোধের সুযোগ তৈরি করা হচ্ছে। এছাড়া ট্রেড লাইসেন্স সেবা আরও দ্রুত ও সহজ করতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন, অনিয়ন্ত্রিত মধ্যস্বত্বভোগী চক্র লাইসেন্স জাল করে বাজারজাত করায় রাজস্ব ক্ষতি হচ্ছে, যা রোধে সাময়িকভাবে আগের পদ্ধতিতে ফিরে যেতে হয়েছে।
সাইনবোর্ডের কর প্রসঙ্গে তিনি বলেন, সাইনবোর্ডের কর বাড়ানো হচ্ছে না, তবে প্রকৃত মাপ অনুযায়ী কর নির্ধারণ করলে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে। এ সময় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম এবং ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
পদত্যাগের গুজব অস্বীকার করে প্রতিবাদ, ইশরাক হোসেনের দপ্তরের…
ঋণের চাপ ও মানসিক অস্থিরতায় রিয়াজবাগে যুবকের ঝুলন্ত…
স্ত্রী চলে যাওয়ার পরদিন কর্ণফুলীর ভাড়া বাসায় স্বামীর…
শেরেবাংলা নগরে উঠছে নতুন সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত
মক্কায় দুই বাংলাদেশির ফাঁসি: সৌদি রাষ্ট্রদূতের কাছে জবাব…
ফটিকছড়ির পোলট্রি ফার্মে কাজের সময় বিদ্যুতাঘাতে প্রাণ গেল…