প্রবাসীদের সেবা নিশ্চিত করতে গঠন করা হলো ১৬ সদস্যের কমিটি

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৬:৪৩ পিএম
প্রবাসীদের সেবা নিশ্চিত করতে গঠন করা হলো ১৬ সদস্যের কমিটি

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার আন্তঃমন্ত্রণালয় কমিটি পুনর্গঠন করেছে। গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে ১৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপদেষ্টা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যতম সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বাস্থ্যসেবা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালককে এই প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকও এই কমিটির সদস্য। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগের প্রধান সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

এই কমিটির প্রধান কাজ হবে অভিবাসনপ্রত্যাশীদের বৈধ পথে বিদেশে যেতে উৎসাহিত করা এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে সমন্বয় বাড়ানো। বিদেশে অবস্থানরত কর্মীদের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের সেবা সহজ ও সম্মানজনক করার উদ্যোগ নেবে এই কমিটি। সেবা খাতের সীমাবদ্ধতা চিহ্নিত করে তা সমাধানেও ভূমিকা রাখবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...