কলম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র কলম্বিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান।
শোকবার্তায় ড. খলিলুর রহমান এই ভয়াবহ দুর্যোগে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে বাংলাদেশ কলম্বিয়ার মানুষের পাশে রয়েছে বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সাথে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
গত সোমবার (১০ আগস্ট) কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। চলতি শতাব্দীতে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ১৩২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৫৭০ জন এবং এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃক্ষরোপণ শুধু নয়, গাছের যত্ন নিতে হবে: অর্থমন্ত্রীর আহ্বান
জ্বালানি খাতে আগের ধারাবাহিকতা ভাঙতে বৈপ্লবিক পদক্ষেপের ডাক
২০৩৪ সালেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশের: ইউএসবিবিসি
সরকারি চাকরির পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা
বিদ্যুতে বিপ্লবী পরিবর্তন চাই, নতুবা দায় সরকারের: ক্যাব উপদেষ্টা

আরও পড়ুন

কলম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর
দক্ষিণ আমেরিকার রাষ্ট্র কলম্বিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান।
শোকবার্তায় ড. খলিলুর রহমান এই ভয়াবহ দুর্যোগে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই কঠিন সময়ে বাংলাদেশ কলম্বিয়ার মানুষের পাশে রয়েছে বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, কলম্বিয়ার জনগণ সাহস ও দৃঢ়তার সাথে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
গত সোমবার (১০ আগস্ট) কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। চলতি শতাব্দীতে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ১৩২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৫৭০ জন এবং এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্পর্কিত খবর
জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃক্ষরোপণ শুধু নয়, গাছের যত্ন নিতে হবে: অর্থমন্ত্রীর…
জ্বালানি খাতে আগের ধারাবাহিকতা ভাঙতে বৈপ্লবিক পদক্ষেপের ডাক
২০৩৪ সালেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশের:…
সরকারি চাকরির পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা
বিদ্যুতে বিপ্লবী পরিবর্তন চাই, নতুবা দায় সরকারের: ক্যাব…