কর্ণফুলীর পাড়ে বস্তাবন্দি লাশ, জুতা-দুলে শনাক্ত জান্নাতুল ফেরদৌস
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার হওয়া সেই রহস্যজনক নারীর মরদেহের পরিচয় মিলেছে। নয় দিন আগে বস্তাবন্দি অবস্থায় পাওয়া ওই লাশটি বাঁশখালীর গন্ডামারা এলাকার জান্নাতুল ফেরদৌসের (২৮) বলে শনাক্ত করেছে তার পরিবার। মঙ্গলবার সকালে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১ আগস্ট পিডিবি ঘাট সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তখন তার পরিচয় পাওয়া না গেলেও পরে পুলিশের প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর দেখে স্বজনরা থানায় আসেন। মরদেহের সাথে থাকা জুতা, কানের দুল এবং পোশাক দেখে তারা জান্নাতুলকে শনাক্ত করেন।
জানা গেছে, জান্নাতুল নগরের চান্দগাঁও এলাকায় ভাড়া থাকতেন এবং সেখানে একটি জুতার কারখানায় কাজ করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি পরিবারের সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং ওই স্বামীর সাথে দীর্ঘদিন ধরেই তার দাম্পত্য কলহ চলছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবে তাকে হত্যার পর লাশ বস্তায় ভরে নদীর তীরে ফেলে রাখা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যার প্রকৃত কারণ কী, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পর্কিত খবর
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা, জরিমানা ৩৮…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের…
রাতে ট্রাক, সকালে পিকআপ: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকায় ২৪ ঘণ্টার টানা অভিযানে গ্রেফতার ৫২৮, দায়ের ৫৩ মামলা
আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত হন:প্রতিমন্ত্রী ববি…

আরও পড়ুন

কর্ণফুলীর পাড়ে বস্তাবন্দি লাশ, জুতা-দুলে শনাক্ত জান্নাতুল ফেরদৌস
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার হওয়া সেই রহস্যজনক নারীর মরদেহের পরিচয় মিলেছে। নয় দিন আগে বস্তাবন্দি অবস্থায় পাওয়া ওই লাশটি বাঁশখালীর গন্ডামারা এলাকার জান্নাতুল ফেরদৌসের (২৮) বলে শনাক্ত করেছে তার পরিবার। মঙ্গলবার সকালে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১ আগস্ট পিডিবি ঘাট সংলগ্ন এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। তখন তার পরিচয় পাওয়া না গেলেও পরে পুলিশের প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর দেখে স্বজনরা থানায় আসেন। মরদেহের সাথে থাকা জুতা, কানের দুল এবং পোশাক দেখে তারা জান্নাতুলকে শনাক্ত করেন।
জানা গেছে, জান্নাতুল নগরের চান্দগাঁও এলাকায় ভাড়া থাকতেন এবং সেখানে একটি জুতার কারখানায় কাজ করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি পরিবারের সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং ওই স্বামীর সাথে দীর্ঘদিন ধরেই তার দাম্পত্য কলহ চলছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবে তাকে হত্যার পর লাশ বস্তায় ভরে নদীর তীরে ফেলে রাখা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং হত্যার প্রকৃত কারণ কী, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পর্কিত খবর
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা,…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া
সরকারি জমি আত্মসাৎ: গণপূর্ত নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের…
রাতে ট্রাক, সকালে পিকআপ: চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত…
ঢাকায় ২৪ ঘণ্টার টানা অভিযানে গ্রেফতার ৫২৮, দায়ের…
আপনারাই দেশের ভবিষ্যৎ, দায়িত্ব নেওয়ার জন্য এখনই প্রস্তুত…