রেকি করে ডাকাতির পরিকল্পনা, হাতিরঝিল থেকে গ্রেফতার ৪

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ৭:৪৮ পিএম
রেকি করে ডাকাতির পরিকল্পনা, হাতিরঝিল থেকে গ্রেফতার ৪

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিয়ান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) গুলশান বিভাগ। এই চক্রটি ওই এলাকার একটি বাড়িতে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল এবং ঘটনার আগের দিন তারা রেকি সম্পন্ন করেছিল।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা হলেন মো. রাকিব, মো. রাশেদুল হাওলাদার, মো. জুবায়ের ইসলাম ও বিজয় সরকার ওরফে ডেভিড। তারা ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দলের অংশ।

আটকের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। ডিবি প্রধান জানান, পরিকল্পনা অনুযায়ী তারা নির্দিষ্ট বাড়িতে হামলার প্রস্তুতি নিচ্ছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...