রাজধানীতে অবৈধ ভারতীয় পণ্যের চালান, কোস্ট গার্ডের অভিযানে জব্দ কোটি টাকার মাল
রাজধানীর যাত্রাবাড়ীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় এক কোটি ১৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, পাগলা কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা সোমবার রাত সাড়ে ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে নামেন। এ সময় সন্দেহজনক তিনটি ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
মালামালের প্রকৃত মালিক পলাতক থাকায় ভ্যানচালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত পণ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

রাজধানীতে অবৈধ ভারতীয় পণ্যের চালান, কোস্ট গার্ডের অভিযানে জব্দ কোটি টাকার মাল
রাজধানীর যাত্রাবাড়ীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় এক কোটি ১৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, পাগলা কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা সোমবার রাত সাড়ে ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে নামেন। এ সময় সন্দেহজনক তিনটি ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
মালামালের প্রকৃত মালিক পলাতক থাকায় ভ্যানচালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত পণ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…