বিদ্যুতে বিপ্লবী পরিবর্তন চাই, নতুবা দায় সরকারের: ক্যাব উপদেষ্টা

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ৮:৪৭ পিএম
বিদ্যুতে বিপ্লবী পরিবর্তন চাই, নতুবা দায় সরকারের: ক্যাব উপদেষ্টা

বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমূল পরিবর্তন এনে বর্তমান ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম। তিনি সতর্ক করে বলেন, এ খাতে বিপ্লবী পরিবর্তন না আনলে ভবিষ্যতে এর ব্যর্থতার দায় আগামী সরকারকেও বহন করতে হবে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সেমিনারে জ্বালানি প্রাইসিং বা মূল্য নির্ধারণ নিয়ে দেশীয় কোম্পানিগুলোর অনিয়মিততার তীব্র সমালোচনা করেন ড. শামসুল আলম। তিনি বলেন, নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হওয়ার কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো বিদেশি কোম্পানির কাছ থেকে গ্যাস ও বিদ্যুৎ কিনে তা বেশি দামে সরকারের কাছে বিক্রি করছে। এমন পরিস্থিতিতে আমদানি করা জ্বালানির দাম অনেক সময় দেশীয় উৎপাদনের চেয়েও কম হয়। এ সমস্যা সমাধানে তিনি বিদ্যুৎ উৎপাদনে বেঞ্চমার্ক মূল্য এবং বিনিয়োগের সুস্পষ্ট শর্ত নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

এই সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় জ্বালানি খাতের সমস্যা ও তা সমাধানের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...