সরকারি চাকরির পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্তে ১২ দফা নির্দেশনা জারি করে সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি অনেকে নিজের পরিবর্তে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়াচ্ছেন অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের সহায়তা নিচ্ছেন। এতে প্রকৃত মেধাবীদের সুযোগ হরণ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি ও কঠোর তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই নিয়মাবলিতে বলা হয়েছে, আবেদনপত্রে আবেদনের এক মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার আগে প্রার্থীদের তথ্য যাচাই করতে হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ, ক্যালকুলেটর বা ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মেটাল ডিটেক্টর দিয়ে প্রার্থীদের তল্লাশি করা যাবে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

সরকারি চাকরির পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রার্থী এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার এ সংক্রান্তে ১২ দফা নির্দেশনা জারি করে সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি অনেকে নিজের পরিবর্তে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়াচ্ছেন অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের সহায়তা নিচ্ছেন। এতে প্রকৃত মেধাবীদের সুযোগ হরণ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতি ও কঠোর তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই নিয়মাবলিতে বলা হয়েছে, আবেদনপত্রে আবেদনের এক মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার আগে প্রার্থীদের তথ্য যাচাই করতে হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ, ক্যালকুলেটর বা ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মেটাল ডিটেক্টর দিয়ে প্রার্থীদের তল্লাশি করা যাবে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…