চট্টগ্রামে এসএসসিতে ফেল করে প্রাণ দিলেন শিক্ষার্থী আদনানুজ্জামান নিহাল

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ৮:৩৪ পিএম
চট্টগ্রামে এসএসসিতে ফেল করে প্রাণ দিলেন শিক্ষার্থী আদনানুজ্জামান নিহাল

পরীক্ষার ফলাফলের প্রত্যাশা পূরণ না হওয়ায় মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের বাকলিয়ার এক শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পর পাঁচটি বিষয়ে ফেল করায় বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আদনানুজ্জামান নিহাল (১৯)।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিহাল ওই এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের সন্তান এবং পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে স্বাভাবিকভাবেই ঘুমিয়েছিলেন নিহাল। তবে সকাল সাড়ে ৯টার দিকে তাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে মানসিক আঘাতে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...