তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৫৬

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ৭:২৬ এএম
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৫৬

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানায় থানায় গ্রেফতারের সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, মোহাম্মদপুর থানা থেকে ২২ জন, হাতিরঝিল থানা থেকে ১১ জন, আদাবর থানা থেকে ৭ জন, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৬ জন এবং তেজগাঁও থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এরা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বা অপরাধের সাথে জড়িত ছিলেন। গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছেন মো. আব্দুস সালাম, মো. তাজুল ইসলাম, মো. আরাফাত, শাহাদাত হোসেন ওরফে অপূর্ব মল্লিক, মো. আলামিন, মালা বেগম, মো. আরিফ, মো. সাজ্জাদ হোসেন সৌরভ, মো. সোহেল, সেলিনা, মো. আঃ রহিম শিকদার, মো. আমির হোসেন, মো. খোকন, আমির হোসেন, মো. মিরাজুল ইসলাম দিপু, মো. রাজু, মো. হৃদয়, মো. ফাহিম, মো. হোসেন, মুরাদ, মো. বিজয়, মো. শাহিল ওরফে সোহেল, জিন্না মোহাম্মদুর রহমান বোমা, মো. রাকিব মিয়া, রাজিব মিয়া, মো. কাল্লু, মো. ইসলাম, মো. রায়হান, রাকিব, হৃদয়, মো. রাসেল মিয়া, মো. কামরুল হাসান, মো. জীবন, মো. মিল্লাত হোসেন, মো. ইমন হোসেন, মো. মোবারক, মো. সজল মিয়া, মো. সোহাগ, মো. সবুজ, মো. বাপ্পি, মো. ফয়সাল, মো. আবু সাইদ, মো. তারেক ওরফে তানভীর, মো. রাব্বি, মো. রিয়াজ, মো. শাহজাহান, মো. শামীম, রঞ্জু, মো. ফরিদ হোসেন, সেলিনা সাত্তার ওরফে পলাশ, মো. দূর্জয়, মো. রাহাত, বিশাল মিয়া, মো. আব্দুল বিল্লাল, মো. রেজাউল করিম ও মো. লিয়াকত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...