তেজগাঁও বিভাগে ৫৬ জন গ্রেফতার, মোহাম্মদপুরে সবচেয়ে বেশি

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ৬:০১ এএম
তেজগাঁও বিভাগে ৫৬ জন গ্রেফতার, মোহাম্মদপুরে সবচেয়ে বেশি

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়। থানা ভিত্তিক গ্রেফতারের সংখ্যার মধ্যে তেজগাঁও থানা ৪ জন, শেরেবাংলা নগর থানা ৬ জন, মোহাম্মদপুর থানা ২২ জন, আদাবর থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬ জন এবং হাতিরঝিল থানা ১১ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মো. আব্দুস সালাম (৪০), মো. তাজুল ইসলাম (৩১), মো. আরাফাত (২৫), শাহাদাত হোসেন ওরফে অপূর্ব মল্লিক (৪৬), মো. আলামিন (৩৫), মালা বেগম (৩২), মো. আরিফ (২৩), মো. সাজ্জাদ হোসেন সৌরভ, মো. সোহেল (৪৪), সেলিনা (৩০), মো. আঃ রহিম শিকদার (৪৫), মো. আমির হোসেন, মো. খোকন (৩৩), আমির হোসেন, মো. মিরাজুল ইসলাম দিপু, মো. রাজু, মো. হৃদয়, মো. ফাহিম (৩৮), মো. হোসেন (২৫), মুরাদ (৪৫), মো. বিজয় (২৪), মো. শাহিল ওরফে সোহেল (৪১), জিন্না মোহাম্মদুর রহমান বোমা (৪১), মো. রাকিব মিয়া (২৪), রাজিব মিয়া (২৪), মো. কাল্লু (২৭), মো. ইসলাম (২৫), মো. রায়হান (২৮), রাকিব (২০), হৃদয় (২৪), মো. রাসেল মিয়া (২৬), মো. কামরুল হাসান (২১), মো. জীবন (২৬), মো. মিল্লাত হোসেন (৪৪), মো. ইমন হোসেন (২০), মো. মোবারক (৩৯), মো. সজল মিয়া (২৪), মো. সোহাগ (২৪), মো. সবুজ (২৫), মো. বাপ্পি (২১), মো. ফয়সাল (২৬), মো. আবু সাইদ (২২), মো. তারেক ওরফে তানভীর (২৪), মো. রাব্বি, মো. রিয়াজ (২৩), মো. শাহজাহান (২৪), মো. শামীম (৩১), রঞ্জু (৩০), মো. ফরিদ হোসেন (২২), সেলিনা সাত্তার ওরফে পলাশ (৪৭), মো. দূর্জয় (১৮), মো. রাহাত (১৭), বিশাল মিয়া (১৭), মো. আব্দুল বিল্লাল (৪২), মো. রেজাউল করিম (৪৪) ও মো. লিয়াকত (৪৬)।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মহড়া ও অভিযানের মাধ্যমে এসব এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...