শিল্প মন্ত্রণালয়ের বাজেট ও উন্নয়ন প্রকল্প নিয়ে স্থায়ী কমিটির বৈঠক

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ৫:৪৭ এএম
শিল্প মন্ত্রণালয়ের বাজেট ও উন্নয়ন প্রকল্প নিয়ে স্থায়ী কমিটির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবুল কালাম। বৈঠকে মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, চলমান উন্নয়ন কর্মসূচি এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও ব্যয়ের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রস্তাবিত বাজেটের পরিমাণ ১,৬৯২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৩৬১ কোটি টাকা পরিচালন এবং এক হাজার ৩৩১ কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। মন্ত্রণালয়ের অধীন ৪টি করপোরেশন, ৬টি অধিদপ্তর, ২টি বোর্ড ও ২টি ফাউন্ডেশনসহ মোট ১৪টি প্রতিষ্ঠান দেশের শিল্পায়ন ও ক্ষুদ্র শিল্পের বিকাশে কাজ করছে। এছাড়া বিসিক, বিটাক, বিএসটিআই, বিসিআইসি ও ডিপিডিটির মতো সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

উন্নয়ন বাজেটের আওতায় শিল্পপার্ক ও শিল্পনগরী স্থাপন, গুদাম নির্মাণ, প্রযুক্তি আধুনিকায়ন এবং পরীক্ষাগারের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে সম্পন্ন করা, বরাদ্দের সুষম ব্যবহার নিশ্চিত করা এবং বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

এই বৈঠকের মাধ্যমে দেশের শিল্প খাতের অগ্রগতি ও উন্নয়নে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে শিল্প খাতের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...