ফুটপাত ভাঙায় কলাবাগানে রেস্টুরেন্টকে ২.৫ লাখ টাকা জরিমানা
অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার দায়ে রাজধানীর কলাবাগানে ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’কে আর্থিক জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফুটপাত ধসে যাওয়ার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটালে ওই প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করতে হবে।
মিরপুর রোডের ৬৭ নম্বরে অবস্থিত রেস্টুরেন্টটির সামনের সিটি করপোরেশনের তৈরি সিসি টাইলসের ফুটপাত নষ্ট হয়ে যায়। প্রশাসকের সরেজমিনে পরিদর্শনের পর বিষয়টি নজরে আসলে প্রকৌশল বিভাগ জরিপ চালায়। তদন্তে দেখা যায়, প্রায় ৫০ দশমিক ২২ বর্গমিটার (দৈর্ঘ্য ১৩ দশমিক ৭২ মিটার এবং প্রস্থ ৩ দশমিক ৬৬ মিটার) ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য মূল বিল ধরা হয় ২ লাখ ১৮ হাজার ৭৯৫ টাকা। সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ করে মোট জরিমানা ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই টাকা সড়ক খনন তহবিলে জমা দিয়ে প্রমাণপত্র দাখিল করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই এলাকায় গ্রিন ল্যান্ডমার্ক টাওয়ার ও ল্যাবএইড আইকনিক ডায়াগনস্টিক ভবনের সামনে অননুমোদিত র্যাম্প ও গেটওয়ে নির্মাণের অভিযোগে সংশ্লিষ্টদের কাছেও ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি। নগর অবকাঠামো রক্ষায় এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে সিডিএ চেয়ারম্যানের হানা, হাসপাতাল-স্কুলে পার্কিং ও নকশার গরমিল
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় অগ্নিকাণ্ড, স্ত্রীসহ আইসিইউতে ইমরান হায়দার
স্টার্লিং সাবমেশিনগানসহ সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
মাহবুব আলী খানের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান
গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাৎ: চট্টগ্রাম জিপিও কর্মকর্তার ১০ বছর…
ফটিকছড়ির শান্তিরহাটে বাজারে আগুন, ১৬ দোকান পুড়ে ছাই

আরও পড়ুন

ফুটপাত ভাঙায় কলাবাগানে রেস্টুরেন্টকে ২.৫ লাখ টাকা জরিমানা
অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার দায়ে রাজধানীর কলাবাগানে ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’কে আর্থিক জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফুটপাত ধসে যাওয়ার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটালে ওই প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করতে হবে।
মিরপুর রোডের ৬৭ নম্বরে অবস্থিত রেস্টুরেন্টটির সামনের সিটি করপোরেশনের তৈরি সিসি টাইলসের ফুটপাত নষ্ট হয়ে যায়। প্রশাসকের সরেজমিনে পরিদর্শনের পর বিষয়টি নজরে আসলে প্রকৌশল বিভাগ জরিপ চালায়। তদন্তে দেখা যায়, প্রায় ৫০ দশমিক ২২ বর্গমিটার (দৈর্ঘ্য ১৩ দশমিক ৭২ মিটার এবং প্রস্থ ৩ দশমিক ৬৬ মিটার) ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য মূল বিল ধরা হয় ২ লাখ ১৮ হাজার ৭৯৫ টাকা। সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যোগ করে মোট জরিমানা ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়।
ডিএসসিসি জানিয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই টাকা সড়ক খনন তহবিলে জমা দিয়ে প্রমাণপত্র দাখিল করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই এলাকায় গ্রিন ল্যান্ডমার্ক টাওয়ার ও ল্যাবএইড আইকনিক ডায়াগনস্টিক ভবনের সামনে অননুমোদিত র্যাম্প ও গেটওয়ে নির্মাণের অভিযোগে সংশ্লিষ্টদের কাছেও ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি। নগর অবকাঠামো রক্ষায় এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে সিডিএ চেয়ারম্যানের হানা, হাসপাতাল-স্কুলে পার্কিং ও নকশার…
ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় অগ্নিকাণ্ড, স্ত্রীসহ আইসিইউতে ইমরান…
স্টার্লিং সাবমেশিনগানসহ সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
মাহবুব আলী খানের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক…
গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাৎ: চট্টগ্রাম জিপিও কর্মকর্তার…