ধানমন্ডিতে স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও পরিবেশ সচেতনতায় ‘সড়কসাথী’

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ৫:০৪ এএম
ধানমন্ডিতে স্কুল শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও পরিবেশ সচেতনতায় ‘সড়কসাথী’

নিরাপদ সড়ক ও পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে গত ৪ আগস্ট ধানমন্ডির কচিকন্ঠ স্কুলে ‘সড়কসাথী’ প্রকল্পের চতুর্থ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘একুইমেন হ্যাভেন’ এই কর্মশালার আয়োজন করে, যেখানে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সংস্থাটির ফেলো অর্পিতা পাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

‘ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ’ এনজিওর স্বেচ্ছাসেবী প্রমা সাহা ও গাউস পিয়ারী ছাড়াও ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং ক্লাবের সদস্য জুবায়ের, তাসকিন ও মাহবুব শিক্ষার্থীদের সাথে কাজ করেন। এছাড়া ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন, বাংলাদেশের (টিপিএফবি) সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কাজী মনজুর করিম মিতুল ও ট্রেজারার আমিন উজ জামান মাদানী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের শিক্ষামূলক খেলাধুলা ও কুইজে উৎসাহিত করতে অতিথিরা নিজেরা অংশ নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কাজী’স কর্পোরেট গ্রুমিং এবং কুইজ বিজয়ীদের জন্য রেডকনের পক্ষ থেকে পুরস্কার ও উপহার প্রদান করা হয়। অডিও-ভিজ্যুয়াল অ্যানিমেশনের মাধ্যমে তাদের সচেতন করা হয়, যা তাদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...