মাহবুব আলী খানের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ২:৩৬ এএম
মাহবুব আলী খানের স্মরণে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) মাগরিবের নামাজের পর মরহুমের ধানমণ্ডিস্থ ‘মাহবুব ভবনে’ পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও শহীদ মাহবুব আলী খানের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা অংশ নেন।

আলোচনা শেষে মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাতের জন্যও দোয়া প্রার্থনা করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...