গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাৎ: চট্টগ্রাম জিপিও কর্মকর্তার ১০ বছর জেল
গ্রাহকের আমানতের প্রায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করার দায়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মাদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
রায়ে আসামি নূর মোহাম্মাদকে আত্মসাৎ করা ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩শ টাকার সমপরিমাণ অর্থদণ্ড করা হয়েছে। এই অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন এবং পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বোয়ালখালীর খরণদ্বীপ গ্রামের বাসিন্দা নূর মোহাম্মাদের বিরুদ্ধে ২০২০ সালে এই মামলাটি দায়ের করা হয়েছিল।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল হক
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে প্রতারক, কসবায়…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী চত্বর
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল ভূমি মন্ত্রণালয়ে

আরও পড়ুন

গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাৎ: চট্টগ্রাম জিপিও কর্মকর্তার ১০ বছর জেল
গ্রাহকের আমানতের প্রায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করার দায়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মাদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
রায়ে আসামি নূর মোহাম্মাদকে আত্মসাৎ করা ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩শ টাকার সমপরিমাণ অর্থদণ্ড করা হয়েছে। এই অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন এবং পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বোয়ালখালীর খরণদ্বীপ গ্রামের বাসিন্দা নূর মোহাম্মাদের বিরুদ্ধে ২০২০ সালে এই মামলাটি দায়ের করা হয়েছিল।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল…
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয়…
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী…
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল…