সম্পত্তি দানের পরও জীবদ্দশায় ভোগের অধিকার পাচ্ছেন বাবা-মা
সন্তান বা প্রিয়জনকে সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় তা ব্যবহার ও ভোগ করার আইনি অধিকার নিশ্চিত করতে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে পিতা-মাতা বা দাতারা এখন থেকে সম্পত্তি হস্তান্তরের পরও আজীবন সেই সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনী বিলের অনুমোদন দেওয়া হয়। আইন ও বিচার বিভাগের উদ্যোগে প্রণীত এই আইনে ১৮৮২ সালের ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’-এ দাতার জীবনকালীন ভোগাধিকার (লাইফটাইম ইউসুফ্রাক্ট) সংরক্ষণের সুস্পষ্ট বিধান যুক্ত করা হয়েছে।
এর আগে পুরনো আইনে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিধান না থাকায় অনেক বাবা-মা বা দাদা-দাদি সন্তান ও নাতি-নাতনিদের সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় তা ভোগ করার নিরাপত্তা পেতেন না। নতুন এই সংশোধনীর মাধ্যমে দাতাদের এই আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হলো বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অর্থনৈতিক মন্ত্রিসভা কমিটি আইন সংশোধন দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট লাইফটাইম ইউসুফ্রাক্ট সম্পত্তি দান আইন
সম্পর্কিত খবর
সম্প্রীতি বজায় রেখে সবাইকে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান
গণহত্যার বিচার ও গণরায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে ছাত্রশক্তির মিছিল
ঢাবিতে ডিসপ্লেতে শেখ হাসিনার বক্তব্য, হাসলেন রিকশাচালকরা
জুলাই গণঅভ্যুত্থান জাতির সাহস ও ঐক্যের প্রতীক: ড. ইউনূস
অনলাইনে মানবপাচার রুখতে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর পদক্ষেপের ঘোষণা
মানবপাচার রোধে সহযোগিতা আইওএম ডিডিজির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আরও পড়ুন

সম্পত্তি দানের পরও জীবদ্দশায় ভোগের অধিকার পাচ্ছেন বাবা-মা
সন্তান বা প্রিয়জনকে সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় তা ব্যবহার ও ভোগ করার আইনি অধিকার নিশ্চিত করতে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে পিতা-মাতা বা দাতারা এখন থেকে সম্পত্তি হস্তান্তরের পরও আজীবন সেই সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনী বিলের অনুমোদন দেওয়া হয়। আইন ও বিচার বিভাগের উদ্যোগে প্রণীত এই আইনে ১৮৮২ সালের ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট’-এ দাতার জীবনকালীন ভোগাধিকার (লাইফটাইম ইউসুফ্রাক্ট) সংরক্ষণের সুস্পষ্ট বিধান যুক্ত করা হয়েছে।
এর আগে পুরনো আইনে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিধান না থাকায় অনেক বাবা-মা বা দাদা-দাদি সন্তান ও নাতি-নাতনিদের সম্পত্তি দান করার পরও জীবদ্দশায় তা ভোগ করার নিরাপত্তা পেতেন না। নতুন এই সংশোধনীর মাধ্যমে দাতাদের এই আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হলো বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্পর্কিত খবর
সম্প্রীতি বজায় রেখে সবাইকে দেশ গঠনে একসঙ্গে কাজ…
গণহত্যার বিচার ও গণরায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে ছাত্রশক্তির…
ঢাবিতে ডিসপ্লেতে শেখ হাসিনার বক্তব্য, হাসলেন রিকশাচালকরা
জুলাই গণঅভ্যুত্থান জাতির সাহস ও ঐক্যের প্রতীক: ড.…