বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সম্ভাবনা, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশের পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউএই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেও তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সরকার।
মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অন্তরীণ থাকার শর্তে বেনজীরকে জামিন দেওয়া হলেও তার বিকল্প পাসপোর্ট থাকলে তিনি অন্যত্র পালিয়ে যেতে পারেন। এ কারণে সেখানকার নিয়োজিত আইনজীবীদের জামিনের নথির সত্যায়িত কপি সংগ্রহ করতে বলা হয়েছে এবং জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখতে ইউএই দূতাবাস ও সেখানকার বাংলাদেশি আইনি ফার্মের সাথে যোগাযোগ করা হয়েছে।
রাজশাহী সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবেও মন্ত্রী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের পূর্ণাঙ্গ নথি না পেলেও প্রাথমিকভাবে জানা গেছে বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। তবে তার অন্য পাসপোর্ট থাকার সম্ভাবনায় তাকে ফেরত আনতে জামিন বাতিলের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
দশ বছর ধরে কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে চলছিল ইয়াবা কারখানা
বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা, পুলিশের বাধায় সমাবেশ
রাজধানীতে বারবার বোমা হুমকি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ মন্ত্রীর
৫ আগস্ট ঘিরে নাশকতার সামর্থ্য নেই আওয়ামী লীগের, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢামেকে চোর সন্দেহে আটক, ব্যাগে মিলল ছুরি ও মাদক
স্থানীয় সরকার নির্বাচন: সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষায় ইসি

আরও পড়ুন

বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকার সম্ভাবনা, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশের পাসপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইউএই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেও তাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সরকার।
মন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অন্তরীণ থাকার শর্তে বেনজীরকে জামিন দেওয়া হলেও তার বিকল্প পাসপোর্ট থাকলে তিনি অন্যত্র পালিয়ে যেতে পারেন। এ কারণে সেখানকার নিয়োজিত আইনজীবীদের জামিনের নথির সত্যায়িত কপি সংগ্রহ করতে বলা হয়েছে এবং জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখতে ইউএই দূতাবাস ও সেখানকার বাংলাদেশি আইনি ফার্মের সাথে যোগাযোগ করা হয়েছে।
রাজশাহী সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবেও মন্ত্রী বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের পূর্ণাঙ্গ নথি না পেলেও প্রাথমিকভাবে জানা গেছে বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। তবে তার অন্য পাসপোর্ট থাকার সম্ভাবনায় তাকে ফেরত আনতে জামিন বাতিলের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
দশ বছর ধরে কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে চলছিল ইয়াবা…
বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা, পুলিশের বাধায় সমাবেশ
রাজধানীতে বারবার বোমা হুমকি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ…
৫ আগস্ট ঘিরে নাশকতার সামর্থ্য নেই আওয়ামী লীগের,…
ঢামেকে চোর সন্দেহে আটক, ব্যাগে মিলল ছুরি ও…