হাটহাজারীতে নুরুল আজিম হত্যার মূলহোতা দিদারুল ঢাকায় গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৪:০৪ পিএম
হাটহাজারীতে নুরুল আজিম হত্যার মূলহোতা দিদারুল ঢাকায় গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে আলোচিত নুরুল আজিম হত্যা মামলার মূল আসামি মো. দিদারুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কিরিচ ও একটি রামদা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সকালে উপজেলার পশ্চিম মেখল এলাকায় পূর্ববিরোধের জেরে নুরুল আজিমকে প্রথমে গুলি করা হয় এবং পরবর্তীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন দিদারুল। গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় দীর্ঘ নজরদারির পর কেরানীগঞ্জের গাদাবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের কারণে সহযোগী আকিলকে নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটান তিনি। তার দেখানো মতে বাড়ির গোয়ালঘর থেকে হত্যার অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। জানা গেছে, দিদারুলের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ছয়টি সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...