পটিয়ায় চোরাই অটোরিকশা বিক্রির সময় গ্রেফতার ৩, উদ্ধার ৪
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে চোরাই সিএনজিচালিত অটোরিকশা বিক্রির দায়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পৌরসভার বাহুলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কৃষি উন্নয়ন বোর্ডের পাশে ফাতেমা মোটরসের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭)। উদ্ধার হওয়া চারটির মধ্যে তিনটির নম্বরপ্লেট ছিল না, একটির নম্বর চট্টমেট্টো-থ-১১-৪৩৪৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ চোরাই চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর: ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত, চাইবে…
স্পষ্ট অভিযোগ পেলেই জাদুঘর দুর্নীতি তদন্ত, বললেন মন্ত্রী
সিডও সনদ: সংরক্ষণ প্রত্যাহার ও নারী অধিকারের নতুন চ্যালেঞ্জ
জুলাই আন্দোলনের বার্ষিকীতে বিএনপির সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি নয়, গণশুনানি দাবি তাসনিম জারার
ঢাকায় ডিএমপির বড় অভিযান: ৪৫৮ জন আটক, ২৮ লাখ টাকার…

আরও পড়ুন

পটিয়ায় চোরাই অটোরিকশা বিক্রির সময় গ্রেফতার ৩, উদ্ধার ৪
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে চোরাই সিএনজিচালিত অটোরিকশা বিক্রির দায়ে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পৌরসভার বাহুলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কৃষি উন্নয়ন বোর্ডের পাশে ফাতেমা মোটরসের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭)। উদ্ধার হওয়া চারটির মধ্যে তিনটির নম্বরপ্লেট ছিল না, একটির নম্বর চট্টমেট্টো-থ-১১-৪৩৪৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি সংঘবদ্ধ চোরাই চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর: ৬ আগস্ট থেকে সবার জন্য…
স্পষ্ট অভিযোগ পেলেই জাদুঘর দুর্নীতি তদন্ত, বললেন মন্ত্রী
সিডও সনদ: সংরক্ষণ প্রত্যাহার ও নারী অধিকারের নতুন…
জুলাই আন্দোলনের বার্ষিকীতে বিএনপির সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি নয়, গণশুনানি দাবি তাসনিম…
ঢাকায় ডিএমপির বড় অভিযান: ৪৫৮ জন আটক, ২৮…