স্পষ্ট অভিযোগ পেলেই জাদুঘর দুর্নীতি তদন্ত, বললেন মন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তা তদন্ত করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। তবে এ ধরনের অভিযোগে অবশ্যই দায়ী ব্যক্তি এবং অনিয়মের বিস্তারিত বিবরণ থাকতে হবে, নচেংৎ আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অনেক সময় সাধারণ বা ‘দুর্নীতি হয়েছে’ জাতীয় অস্পষ্ট অভিযোগ দেওয়া হয়, যা আইনের দৃষ্টিতে ‘ভেইগ অ্যান্ড ইনডেফিনিট’ বা অনির্দিষ্ট বলে গণ্য হয়। আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নিতে হলে অভিযোগের পক্ষে নির্দিষ্ট তথ্য ও প্রমাণ থাকা বাধ্যতামূলক।
নিতাই রায় চৌধুরী আরও জানান, জাদুঘরটি উদ্বোধনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি উল্লেখ করেন, সংবাদপত্রের প্রতিবেদন বা সভায় দেওয়া বক্তব্য আদালতে গ্রহণযোগ্য প্রমাণ নয়, তাই আনুষ্ঠানিক অভিযোগের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ নাশকতা পরিকল্পনাকারী গ্রেফতার
শহীদ পরিবারের আবেগঘন আহ্বান: ন্যায়বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি
জুলাই গণঅভ্যুত্থানে আহত মিতুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদদের স্মরণে শ্রদ্ধা
শহীদদের স্বপ্ন পূরণে বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
মঞ্চে জায়গা না পেয়ে দর্শক সারিতে ইউনূস, প্রধানমন্ত্রীর নির্দেশে পরে…

আরও পড়ুন

স্পষ্ট অভিযোগ পেলেই জাদুঘর দুর্নীতি তদন্ত, বললেন মন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় সুনির্দিষ্ট কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তা তদন্ত করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। তবে এ ধরনের অভিযোগে অবশ্যই দায়ী ব্যক্তি এবং অনিয়মের বিস্তারিত বিবরণ থাকতে হবে, নচেংৎ আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অনেক সময় সাধারণ বা ‘দুর্নীতি হয়েছে’ জাতীয় অস্পষ্ট অভিযোগ দেওয়া হয়, যা আইনের দৃষ্টিতে ‘ভেইগ অ্যান্ড ইনডেফিনিট’ বা অনির্দিষ্ট বলে গণ্য হয়। আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নিতে হলে অভিযোগের পক্ষে নির্দিষ্ট তথ্য ও প্রমাণ থাকা বাধ্যতামূলক।
নিতাই রায় চৌধুরী আরও জানান, জাদুঘরটি উদ্বোধনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অনিয়ম পাওয়া গেলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি উল্লেখ করেন, সংবাদপত্রের প্রতিবেদন বা সভায় দেওয়া বক্তব্য আদালতে গ্রহণযোগ্য প্রমাণ নয়, তাই আনুষ্ঠানিক অভিযোগের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ নাশকতা পরিকল্পনাকারী গ্রেফতার
শহীদ পরিবারের আবেগঘন আহ্বান: ন্যায়বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি
জুলাই গণঅভ্যুত্থানে আহত মিতুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক…
টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, শহীদদের স্মরণে শ্রদ্ধা
শহীদদের স্বপ্ন পূরণে বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন…
মঞ্চে জায়গা না পেয়ে দর্শক সারিতে ইউনূস, প্রধানমন্ত্রীর…