ঢাকায় ডিএমপির বড় অভিযান: ৪৫৮ জন আটক, ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও বিভাগের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ৪৫৮ জনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ জাল নোট ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে আটককৃতদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট, ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা এবং ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্রের মধ্যে ১টি ওয়ান শাটারগান ও ১টি সামুরাই উদ্ধার করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৩৫ জনকে এবং উত্তরা বিভাগ ৭১ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ওয়ারী, তেজগাঁও, লালবাগ, মতিঝিল, রমনা ও গুলশান বিভাগ থেকেও অনেককে আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ঢাকায় ডিএমপির বড় অভিযান: ৪৫৮ জন আটক, ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও বিভাগের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ৪৫৮ জনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ জাল নোট ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে আটককৃতদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট, ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা এবং ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্রের মধ্যে ১টি ওয়ান শাটারগান ও ১টি সামুরাই উদ্ধার করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৩৫ জনকে এবং উত্তরা বিভাগ ৭১ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ওয়ারী, তেজগাঁও, লালবাগ, মতিঝিল, রমনা ও গুলশান বিভাগ থেকেও অনেককে আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…