ঢাকায় সৌদি উপমন্ত্রী, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাত
দ্বিপাক্ষিক স্বার্থ ও সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় এসেছেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। সোমবার রাতে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে তার কূটনৈতিক বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে যৌথ বৈঠকে অংশ নেন সৌদি প্রতিনিধি দল। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথেও ফের বৈঠক করেন ওয়ালিদ এল-খেরেজি।
সফরের মূল আকর্ষণ হবে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এরপর বিকেলে ঢাকা ত্যাগের আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎ করবেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন

আরও পড়ুন

ঢাকায় সৌদি উপমন্ত্রী, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাত
দ্বিপাক্ষিক স্বার্থ ও সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় এসেছেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। সোমবার রাতে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে তার কূটনৈতিক বৈঠক। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে যৌথ বৈঠকে অংশ নেন সৌদি প্রতিনিধি দল। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথেও ফের বৈঠক করেন ওয়ালিদ এল-খেরেজি।
সফরের মূল আকর্ষণ হবে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এরপর বিকেলে ঢাকা ত্যাগের আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎ করবেন তিনি। এই সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্পর্কিত খবর
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…