অস্ট্রেলিয়া-কানাডা ভিসার ফাঁদ: কোটি টাকা হাতিয়ে ডিবির জালে দুই প্রতারক
উচ্চ বেতনের চাকরি ও স্থায়ী বসবাসের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার নীলফামারীর কিশোরগঞ্জ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মারিফুল ইসলাম (২১) ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং নয়টি জাল পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, এক ভুক্তভোগীকে অস্ট্রেলিয়ায় চাকরি পাইয়ে দেয়ার কথা বলে প্রায় সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয় তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ও জাল ভিসা ভেরিফিকেশন ওয়েবসাইট ব্যবহার করে বিশাল চক্রটি এই প্রতারণা চালাত।
জিজ্ঞাসাবাদে তারা চক্রের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছে। পল্লবী থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পর্কিত খবর
সম্প্রীতির বন্ধনে সাম্যের চট্টগ্রাম গড়ার ডাক দিলেন মেয়র শাহাদাত
ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক…
গণতন্ত্র না থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা সম্ভব নয়: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান
স্ত্রীর নির্যাতনে অতিষ্ট হয়ে বনানীতে যুবকের আত্মহত্যা
স্ত্রীর মানসিক যন্ত্রণায় যুবকের আত্মহত্যা, বনানীতে উদ্ধার মরদেহ

আরও পড়ুন

অস্ট্রেলিয়া-কানাডা ভিসার ফাঁদ: কোটি টাকা হাতিয়ে ডিবির জালে দুই প্রতারক
উচ্চ বেতনের চাকরি ও স্থায়ী বসবাসের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া ও কানাডায় পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার নীলফামারীর কিশোরগঞ্জ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মারিফুল ইসলাম (২১) ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড এবং নয়টি জাল পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, এক ভুক্তভোগীকে অস্ট্রেলিয়ায় চাকরি পাইয়ে দেয়ার কথা বলে প্রায় সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয় তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ও জাল ভিসা ভেরিফিকেশন ওয়েবসাইট ব্যবহার করে বিশাল চক্রটি এই প্রতারণা চালাত।
জিজ্ঞাসাবাদে তারা চক্রের সক্রিয় সদস্য হওয়ার কথা স্বীকার করেছে। পল্লবী থানায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদের শনাক্তে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
সম্পর্কিত খবর
সম্প্রীতির বন্ধনে সাম্যের চট্টগ্রাম গড়ার ডাক দিলেন মেয়র…
ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালালেন…
গণতন্ত্র না থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা সম্ভব নয়: মির্জা…