জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান
জুলাই বিপ্লবের মূল স্লোগান ও লক্ষ্য বাস্তবে রূপ দিতে রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশে একটি গ্রহণযোগ্য ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ সংস্কার কার্যকর করতে হবে।
শুক্রবার চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার বিআইএ মিলনায়তনে জামায়াতের মহানগরীর জোন-৫ এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মুহাম্মদ শাহজাহান বলেন, ইসলামী আন্দোলনের একজন কর্মীকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবনে ইসলামের নৈতিকতা ও সৌন্দর্য প্রতিফলিত করতে হবে। আত্মগঠন, জ্ঞানচর্চা ও চরিত্র উন্নয়নের মাধ্যমে নিজেকে একজন আদর্শ ও যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।
সম্পর্কিত খবর
সম্প্রীতির বন্ধনে সাম্যের চট্টগ্রাম গড়ার ডাক দিলেন মেয়র শাহাদাত
ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক…
গণতন্ত্র না থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা সম্ভব নয়: মির্জা ফখরুল
স্ত্রীর নির্যাতনে অতিষ্ট হয়ে বনানীতে যুবকের আত্মহত্যা
অস্ট্রেলিয়া-কানাডা ভিসার ফাঁদ: কোটি টাকা হাতিয়ে ডিবির জালে দুই প্রতারক
স্ত্রীর মানসিক যন্ত্রণায় যুবকের আত্মহত্যা, বনানীতে উদ্ধার মরদেহ

আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান
জুলাই বিপ্লবের মূল স্লোগান ও লক্ষ্য বাস্তবে রূপ দিতে রাষ্ট্রীয় সংস্কার এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশে একটি গ্রহণযোগ্য ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এ সংস্কার কার্যকর করতে হবে।
শুক্রবার চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজার বিআইএ মিলনায়তনে জামায়াতের মহানগরীর জোন-৫ এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনগণের মতামতের ভিত্তিতে গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মুহাম্মদ শাহজাহান বলেন, ইসলামী আন্দোলনের একজন কর্মীকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক জীবনে ইসলামের নৈতিকতা ও সৌন্দর্য প্রতিফলিত করতে হবে। আত্মগঠন, জ্ঞানচর্চা ও চরিত্র উন্নয়নের মাধ্যমে নিজেকে একজন আদর্শ ও যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।
সম্পর্কিত খবর
সম্প্রীতির বন্ধনে সাম্যের চট্টগ্রাম গড়ার ডাক দিলেন মেয়র…
ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালালেন…
গণতন্ত্র না থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা সম্ভব নয়: মির্জা…
স্ত্রীর নির্যাতনে অতিষ্ট হয়ে বনানীতে যুবকের আত্মহত্যা
অস্ট্রেলিয়া-কানাডা ভিসার ফাঁদ: কোটি টাকা হাতিয়ে ডিবির জালে…