স্ত্রীর নির্যাতনে অতিষ্ট হয়ে বনানীতে যুবকের আত্মহত্যা
রাজধানীর বনানী থানাধীন কড়াইল এলাকায় এক ভাড়া বাসা থেকে ইমরান হোসেন অনিক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে কড়াইল জামাইবাজারের জামান মিয়ার বাড়ির ওই ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত অনিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া অনুযায়ী মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের বড় ভাই মুন্না মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। বর্তমানে বনানীর কড়াইল জামাইবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন অনিক। তিনি দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। মুন্নার অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর সাথে অন্য পুরুষের সম্পর্ক ছিল এবং তিনি অনিককে মানসিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে অভিমানে অনিক আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে বনানী থানায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
সম্প্রীতির বন্ধনে সাম্যের চট্টগ্রাম গড়ার ডাক দিলেন মেয়র শাহাদাত
ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক…
গণতন্ত্র না থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা সম্ভব নয়: মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান
অস্ট্রেলিয়া-কানাডা ভিসার ফাঁদ: কোটি টাকা হাতিয়ে ডিবির জালে দুই প্রতারক
স্ত্রীর মানসিক যন্ত্রণায় যুবকের আত্মহত্যা, বনানীতে উদ্ধার মরদেহ

আরও পড়ুন

স্ত্রীর নির্যাতনে অতিষ্ট হয়ে বনানীতে যুবকের আত্মহত্যা
রাজধানীর বনানী থানাধীন কড়াইল এলাকায় এক ভাড়া বাসা থেকে ইমরান হোসেন অনিক (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে কড়াইল জামাইবাজারের জামান মিয়ার বাড়ির ওই ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত অনিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া অনুযায়ী মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের বড় ভাই মুন্না মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুরে। বর্তমানে বনানীর কড়াইল জামাইবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন অনিক। তিনি দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। মুন্নার অভিযোগ, দ্বিতীয় স্ত্রীর সাথে অন্য পুরুষের সম্পর্ক ছিল এবং তিনি অনিককে মানসিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে অভিমানে অনিক আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে বনানী থানায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
সম্প্রীতির বন্ধনে সাম্যের চট্টগ্রাম গড়ার ডাক দিলেন মেয়র…
ঢাকাকে ক্লিন সিটি হিসেবে গড়তে নিজেই গাড়ি চালালেন…
গণতন্ত্র না থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা সম্ভব নয়: মির্জা…
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান
অস্ট্রেলিয়া-কানাডা ভিসার ফাঁদ: কোটি টাকা হাতিয়ে ডিবির জালে…