গণতন্ত্র না থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা সম্ভব নয়: মির্জা ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৭:১১ এএম
গণতন্ত্র না থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা সম্ভব নয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সংখ্যালঘুসহ সব নাগরিকের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, উগ্রবাদ ও মৌলবাদকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না।

গতকাল শুক্রবার রাজধানীতে সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বহু শতাব্দীর সম্প্রীতির দেশ, এখানে ধর্মের ভিত্তিতে বিভাজনের কোনো সুযোগ নেই।

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ছিল মানুষের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। কিন্তু স্বাধীনতার পর থেকে একদলীয় শাসন ব্যবস্থার কারণে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, যা দেশের সবচেয়ে বড় দুর্বলতা।

সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, এই সরকার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন যিনি সংখ্যালঘু বিষয়গুলো দেখভাল করছেন। এছাড়া বিএনপি তাদের ‘৩১ দফার রেইনবো স্টেট’ ধারণার আওতায় সব ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...