স্ত্রীর মানসিক যন্ত্রণায় যুবকের আত্মহত্যা, বনানীতে উদ্ধার মরদেহ

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৪:৩৯ এএম
স্ত্রীর মানসিক যন্ত্রণায় যুবকের আত্মহত্যা, বনানীতে উদ্ধার মরদেহ

রাজধানীর বনানী থানার কড়াইল এলাকায় একটি ভাড়া বাসা থেকে ইমরান হোসেন অনিক (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে কড়াইল জামাইবাজারের জামান মিয়ার বাড়ির ভাড়া কক্ষ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। পেশায় একজন বেসরকারি প্রতিষ্ঠানের পিয়ন অনিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, খবর পেয়ে ভোরেই মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের কারণে অনিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সদস্য।

নিহতের ভাই মুন্না মিয়া জানান, গাজীপুরের শ্রীপুর থানার জুগিরসিট এলাকার বাসিন্দা অনিক দুই বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর ঘরে ৬ বছরের একটি সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী বিভিন্ন বিষয়ে তাকে মানসিক নির্যাতন দিতেন এবং অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করতেন। এ নিয়ে প্রতিবাদ করলে অনিকের ওপর চড়াও হওয়া হতো। এসব অভিমান ও মানসিক টানাপোড়েনের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...