জুলাই বিপ্লবের সার্থকতায় রাষ্ট্রীয় সংস্কার ও গণভোট অপরিহার্য: শাহজাহান

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ২:০০ এএম
জুলাই বিপ্লবের সার্থকতায় রাষ্ট্রীয় সংস্কার ও গণভোট অপরিহার্য: শাহজাহান

জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কার এবং জনমতের ভিত্তিতে জুলাই সনদ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, এই বিপ্লবের পূর্ণতা আনতে হলে গণভোটের মাধ্যমে জুলাই সনদ অনুমোদনের কোনো বিকল্প নেই।

শুক্রবার চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে বিআইএ মিলনায়তনে জামায়াতের মহানগরীর জোন-৫ আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এই নেতা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐকমত্যের সিদ্ধান্ত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীকে আদর্শ ও চরিত্রবান হতে হবে। ব্যক্তি থেকে শুরু করে সামাজিক জীবনে ইসলামের সৌন্দর্য ফুটে উঠলেই কেবল সমাজ পরিবর্তন সম্ভব। আত্মগঠন ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তৈরি করতে হবে।

রাষ্ট্রীয় ক্ষমতার স্থানান্তর ও গণতান্ত্রিক ব্যবস্থা মজবুত করতে সরকারের প্রতি জুলাই সনদ গণভোটে উপস্থাপনের আহ্বান জানান তিনি। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোন পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা খাইরুল বাশার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...