স্ত্রীর মানসিক নির্যাতনে বনানীতে যুবকের আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে রাজধানীর বনানী থানা এলাকায় ইমরান হোসেন অনিক (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে বনানীর কড়াইল জামাইবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, স্বজনদের অভিযোগ অনুযায়ী পারিবারিক দ্বন্দ্বের কারণেই অনিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুরের জুগিরসিট এলাকার বাসিন্দা অনিক দুই বিয়ে করেছিলেন। তার ভাই মুন্না মিয়া অভিযোগ করেন, দ্বিতীয় স্ত্রীর বহুমুখী মানসিক নির্যাতন ও অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কের কারণে গভীর অভিমানে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অনিকের প্রথম স্ত্রীর ঘরে ছয় বছরের একটি সন্তান রয়েছে। পেশায় তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কাজ করতেন।
সম্পর্কিত খবর
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক আটক
মিরপুর-ফার্মগেটের বস্তা ও মতিঝিলের বোমা: সংযোগ নেই বলল পুলিশ
বৃক্ষমেলায় গ্রামের আমেজ, সবুজের স্বপ্ন দেখাচ্ছেন রকিবুল
মেট্রোস্টেশনে বোমার আতঙ্ক, তল্লাশি শেষে মিলল পান-সুপারির কৌটা
বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে সবুজ করা
সরকার-ব্যবসায়ী ঐক্যে ৪-৫ বছরে অর্থনীতির মুখ বদলের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

স্ত্রীর মানসিক নির্যাতনে বনানীতে যুবকের আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে রাজধানীর বনানী থানা এলাকায় ইমরান হোসেন অনিক (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে বনানীর কড়াইল জামাইবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল হাসান জানান, স্বজনদের অভিযোগ অনুযায়ী পারিবারিক দ্বন্দ্বের কারণেই অনিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুরের জুগিরসিট এলাকার বাসিন্দা অনিক দুই বিয়ে করেছিলেন। তার ভাই মুন্না মিয়া অভিযোগ করেন, দ্বিতীয় স্ত্রীর বহুমুখী মানসিক নির্যাতন ও অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্কের কারণে গভীর অভিমানে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অনিকের প্রথম স্ত্রীর ঘরে ছয় বছরের একটি সন্তান রয়েছে। পেশায় তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কাজ করতেন।
সম্পর্কিত খবর
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক আটক
মিরপুর-ফার্মগেটের বস্তা ও মতিঝিলের বোমা: সংযোগ নেই বলল…
বৃক্ষমেলায় গ্রামের আমেজ, সবুজের স্বপ্ন দেখাচ্ছেন রকিবুল
মেট্রোস্টেশনে বোমার আতঙ্ক, তল্লাশি শেষে মিলল পান-সুপারির কৌটা
বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে…
সরকার-ব্যবসায়ী ঐক্যে ৪-৫ বছরে অর্থনীতির মুখ বদলের প্রত্যাশা…