কেরানীগঞ্জে ইয়াবা কারখানায় র্যাবের অভিযান, গ্রেফতার ৪
রাজধানীর কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির অবৈধ কারখানা উদ্ধার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, কাঁচামাল ও তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), শাহজাহান (৪০) ও সোনিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির রাসায়নিক ও যন্ত্রপাতি জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। এর মধ্যে আলমগীরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রায় দুই বছর ধরে তারা এই কারখানা পরিচালনা করছিল। শিল্পের কাজে ব্যবহৃত বৈধ কাঁচামাল ব্যবহার করে তারা ইয়াবা তৈরির কৌশল উদ্ভাবন করেছিল। জিজ্ঞাসাবাদে ঢাকার অন্যত্র আরও কিছু এমন কারখানার তথ্যও পাওয়া গেছে বলে দাবি র্যাবের। কাঁচামালের উৎস ও সম্পূর্ণ চক্রের তথ্য বের করতে তাদের রিমান্ডে নেওয়া হবে।
সম্পর্কিত খবর
বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে সবুজ করা
সরকার-ব্যবসায়ী ঐক্যে ৪-৫ বছরে অর্থনীতির মুখ বদলের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
তারুণ্যের চেতনায় জুলাই গণঅভ্যুত্থান: সংসদ সচিবালয়ে রচনা প্রতিযোগিতা
চেয়ারম্যানদের কক্ষ ঠিক রেখেই এমপিদের জন্য আলাদা ঘরের নির্দেশ
বিনিয়োগের লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা
চট্টগ্রাম নগরে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১৬ জন

আরও পড়ুন

কেরানীগঞ্জে ইয়াবা কারখানায় র্যাবের অভিযান, গ্রেফতার ৪
রাজধানীর কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির অবৈধ কারখানা উদ্ধার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার গভীর রাতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, কাঁচামাল ও তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শুক্রবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, কেরানীগঞ্জের মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), শাহজাহান (৪০) ও সোনিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির রাসায়নিক ও যন্ত্রপাতি জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। এর মধ্যে আলমগীরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রায় দুই বছর ধরে তারা এই কারখানা পরিচালনা করছিল। শিল্পের কাজে ব্যবহৃত বৈধ কাঁচামাল ব্যবহার করে তারা ইয়াবা তৈরির কৌশল উদ্ভাবন করেছিল। জিজ্ঞাসাবাদে ঢাকার অন্যত্র আরও কিছু এমন কারখানার তথ্যও পাওয়া গেছে বলে দাবি র্যাবের। কাঁচামালের উৎস ও সম্পূর্ণ চক্রের তথ্য বের করতে তাদের রিমান্ডে নেওয়া হবে।
সম্পর্কিত খবর
বৃক্ষমেলায় গ্রামের আমেজ নিয়ে এলেন রকিবুল, স্বপ্ন শহরকে…
সরকার-ব্যবসায়ী ঐক্যে ৪-৫ বছরে অর্থনীতির মুখ বদলের প্রত্যাশা…
তারুণ্যের চেতনায় জুলাই গণঅভ্যুত্থান: সংসদ সচিবালয়ে রচনা প্রতিযোগিতা
চেয়ারম্যানদের কক্ষ ঠিক রেখেই এমপিদের জন্য আলাদা ঘরের…
বিনিয়োগের লক্ষ্যে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী…