মিরপুর ও ফার্মগেট মেট্রোতে বোমার আতঙ্ক, আসল সত্য জানাল পুলিশ

প্রাইম বার্তা অনলাইন
০১ আগস্ট ২০২৬ ৫:৩৪ পিএম
মিরপুর ও ফার্মগেট মেট্রোতে বোমার আতঙ্ক, আসল সত্য জানাল পুলিশ

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশন এলাকায় শনিবার সকালে বোমা সন্দেহে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের তদন্তে দেখা গেছে, আতঙ্কের কারণ হওয়া ওই বস্তুগুলো আসলে বিস্ফোরক নয়, বরং পান-সুপারির কৌটা ও সাধারণ বস্তা মাত্র। এ ঘটনায় সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভয়ের মধ্যে না থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সকালে মিরপুর-১০ স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এক্স-রে পরীক্ষায় ব্যাগের ভেতরের বস্তুটি সন্দেহজনক মনে হলেও নিরাপত্তার স্বার্থে এটি নিষ্ক্রিয় করা হয়। পরে খোলা হলে দেখা যায়, সেখানে জর্দা বা সুপারির কৌটা এবং পান রয়েছে।

একইভাবে তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তা নিয়েও আতঙ্ক তৈরি হয়। বোম্ব ডিসপোজাল ইউনিট সেটিও হাতে করে পরীক্ষা করে নিশ্চিত হয় যে এতে কোনো বিপজ্জনক বস্তু নেই। ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে তারা সব সময় সতর্ক অবস্থায় রয়েছে এবং সন্দেহজনক যেকোনো বস্তুর বিষয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...