জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল পরিদর্শন মেয়র শাহাদাত হোসেনের
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বারইপাড়া খাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি খাল দখল ও দূষণরোধে নগরবাসীকে সামনে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সরেজমিনে খালটি পরিদর্শনকালে মেয়র পানি প্রবাহ, পরিচ্ছন্নতা অবস্থা এবং উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি জানান, এই খাল খনন প্রকল্পের সুফল ভোগ করছেন প্রায় ১০ লাখ মানুষ। পূর্ব বাকলিয়া, পূর্ব ষোলশহর ও পশ্চিম বাকলিয়া এলাকায় বর্ষাকালীন জলাবদ্ধতা এখন অতীত। এছাড়া খালের দুপাড়ের ফুটপাত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি স্থানীয়দের জীবনমান বদলে দিয়েছে।
মেয়র স্পষ্ট ভাষায় বলেন, চট্টগ্রামকে পানিবদ্ধতা থেকে মুক্ত রাখতে হলে খালগুলোর স্বাভাবিক প্রবাহ অবশ্যই নিশ্চিত করতে হবে। খাল দখল করা, ময়লা-আবর্জনা ফেলা বা পানিপ্রবাহে বাধা দেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। এজন্য তিনি সবাইকে সচেতন ও সহযোগী হওয়ার অনুরোধ জানান।
এ সময় চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকৌশলী ফরহাদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। মেয়র সংশ্লিষ্টদের নিয়মিত মনিটরিং এবং আবর্জনা অপসারণের কাজ আরও গতি আনতে নির্দেশ দেন।
সম্পর্কিত খবর
তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির ওপর জোর মীর হেলালের
পার্কিং দখল ও নকশা বহির্ভূত: চট্টগ্রামের ৫ হাসপাতালকে চউকের এক…
তানজিলা হত্যার রহস্য উন্মোচন, ৩০ হাজার টাকার জন্য প্রেমিকই খুনি
বগুড়ায় ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ পেলেন ১৬ বিমানবাহিনী কর্মকর্তা
স্বামীর সাথে অভিমানে বিষপান, কামরাঙ্গীরচরে গৃহবধূর মৃত্যু
জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল পরিদর্শন মেয়র শাহাদাতের

আরও পড়ুন

জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল পরিদর্শন মেয়র শাহাদাত হোসেনের
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে বারইপাড়া খাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি খাল দখল ও দূষণরোধে নগরবাসীকে সামনে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সরেজমিনে খালটি পরিদর্শনকালে মেয়র পানি প্রবাহ, পরিচ্ছন্নতা অবস্থা এবং উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি জানান, এই খাল খনন প্রকল্পের সুফল ভোগ করছেন প্রায় ১০ লাখ মানুষ। পূর্ব বাকলিয়া, পূর্ব ষোলশহর ও পশ্চিম বাকলিয়া এলাকায় বর্ষাকালীন জলাবদ্ধতা এখন অতীত। এছাড়া খালের দুপাড়ের ফুটপাত ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি স্থানীয়দের জীবনমান বদলে দিয়েছে।
মেয়র স্পষ্ট ভাষায় বলেন, চট্টগ্রামকে পানিবদ্ধতা থেকে মুক্ত রাখতে হলে খালগুলোর স্বাভাবিক প্রবাহ অবশ্যই নিশ্চিত করতে হবে। খাল দখল করা, ময়লা-আবর্জনা ফেলা বা পানিপ্রবাহে বাধা দেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। এজন্য তিনি সবাইকে সচেতন ও সহযোগী হওয়ার অনুরোধ জানান।
এ সময় চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রকৌশলী ফরহাদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। মেয়র সংশ্লিষ্টদের নিয়মিত মনিটরিং এবং আবর্জনা অপসারণের কাজ আরও গতি আনতে নির্দেশ দেন।
সম্পর্কিত খবর
তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির ওপর জোর মীর হেলালের
পার্কিং দখল ও নকশা বহির্ভূত: চট্টগ্রামের ৫ হাসপাতালকে…
তানজিলা হত্যার রহস্য উন্মোচন, ৩০ হাজার টাকার জন্য…
বগুড়ায় ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদ পেলেন ১৬ বিমানবাহিনী…