তানজিলা হত্যার রহস্য উন্মোচন, ৩০ হাজার টাকার জন্য প্রেমিকই খুনি

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ১০:৪৩ এএম
তানজিলা হত্যার রহস্য উন্মোচন, ৩০ হাজার টাকার জন্য প্রেমিকই খুনি

রাজধানীর কেরানীগঞ্জে কিশোরী তানজিলা আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তার প্রেমিক রানা হাওলাদারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা তার সম্পর্কের কথা স্বীকার করে জানিয়েছেন, টাকার জের ধরেই তিনি তানজিলাকে গলা কেটে খুন করেছেন।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, গত সোমবার বিকেলে খালার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তানজিলা। পরদিন মঙ্গলবার কেরানীগঞ্জের মদিনানগর এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বুধবার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে অটোরিকশা চালক রানাকে আটক করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আসামি রানার সাথে নিহতের ছয়-সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। তানজিলা তার প্রেমিকের কাছে ৩০ হাজার টাকা দাবি করলে রানা টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এরই জের ধরে পরিকল্পনা অনুযায়ী তাকে গলা কেটে হত্যা করা হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, ভিকটিমের মোবাইল ও অলংকার উদ্ধার করেছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...