তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির ওপর জোর মীর হেলালের
দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে হলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ভিত্তি মজবুত করতে হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। তিনি বলেন, যেমন ভিত্তি শক্ত হলে ভবনও দৃঢ় হয়, তেমনি তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে খেলাধুলার অবকাঠামো শক্ত করতে হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াকে শুধু বিনোদনের খোরাক ভাবা ঠিক নয়, এটি এখন একটি সম্ভাবনাময় পেশা। বিশ্বের অনেক দেশে খেলাধুলার মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার সুযোগ পায়। বাংলাদেশের তরুণ প্রজন্মকেও সেই পথে এগিয়ে যেতে হবে। তিনি এই টুর্নামেন্টের মাধ্যমে লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করার আশা ব্যক্ত করেন।
তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে মীর হেলাল বলেন, এ ধরনের আসরে শিশু-কিশোরদের অংশগ্রহণ তাদের মানসিক প্রগতিতে সহায়তা করে এবং ভবিষ্যতে দেশের জন্য তারা সম্পদ হয়ে উঠবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির ওপর জোর মীর হেলালের
দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে হলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ভিত্তি মজবুত করতে হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। তিনি বলেন, যেমন ভিত্তি শক্ত হলে ভবনও দৃঢ় হয়, তেমনি তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে খেলাধুলার অবকাঠামো শক্ত করতে হবে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াকে শুধু বিনোদনের খোরাক ভাবা ঠিক নয়, এটি এখন একটি সম্ভাবনাময় পেশা। বিশ্বের অনেক দেশে খেলাধুলার মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার সুযোগ পায়। বাংলাদেশের তরুণ প্রজন্মকেও সেই পথে এগিয়ে যেতে হবে। তিনি এই টুর্নামেন্টের মাধ্যমে লুকিয়ে থাকা প্রতিভাদের খুঁজে বের করার আশা ব্যক্ত করেন।
তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে মীর হেলাল বলেন, এ ধরনের আসরে শিশু-কিশোরদের অংশগ্রহণ তাদের মানসিক প্রগতিতে সহায়তা করে এবং ভবিষ্যতে দেশের জন্য তারা সম্পদ হয়ে উঠবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…