জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল পরিদর্শন মেয়র শাহাদাতের

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ৯:৩৭ এএম
জলাবদ্ধতা নিরসনে বারইপাড়া খাল পরিদর্শন মেয়র শাহাদাতের

চট্টগ্রাম নগরীর স্থায়ী জলাবদ্ধতা সমাধানে বারইপাড়া খালের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সরেজমিনে এ খাল পরিদর্শনকালে তিনি খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর সহায়তা কামনা করেন।

পরিদর্শনকালে মেয়র জানান, বারইপাড়া খাল খনন প্রকল্পের সুফল পেয়ে পূর্ব বাকলিয়া, পূর্ব ষোলশহর ও পশ্চিম বাকলিয়া এলাকার প্রায় ১০ লাখ মানুষ এখন আর বর্ষাকালীন জলাবদ্ধতার দুর্ভোগে ভোগে না। খালের দুই পাড়ে নির্মিত ফুটপাত ও সড়ক উন্নয়নে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থারও উন্নতি হয়েছে।

ডা. শাহাদাত হোসেন সতর্ক করে বলেন, কাউকে খাল দখল করতে দেওয়া হবে না। খালে ময়লা আবর্জনা ফেললে বা পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশন একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত শহর গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও প্রকৌশলী ফরহাদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...