মতিঝিলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
৩১ জুলাই ২০২৬ ৮:৩৮ এএম
মতিঝিলে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

রাজধানীর মতিঝিল এলাকায় অবৈধ অস্ত্রের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটের লিংক রোড থেকে ৪৬৪টি ধারালো দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীতে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে এসব ধারালো অস্ত্রের ব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মতিঝিল বিভাগের স্পেশাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বড় ধরনের চাপাতি, ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল পিস্তলের মতো দেখতে খেলনা, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক। পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...