ছিনতাই করে পালানোর সময় ফুলবাড়িয়ায় ধরা পড়লেন সুজন, মোবাইল উদ্ধার
রাজধানীর ফুলবাড়িয়ায় এক নারীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় সুজন মিয়া (২২) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ছিনতাইকৃত ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ফুলবাড়িয়া ক্রসিংয়ের কাছে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট এক নারীর চিৎকার শুনতে পান। ওই নারী জানান, এক ব্যক্তি তার ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই সার্জেন্ট ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন এবং সিদ্দিক বাজার এলাকায় তাকে ধরতে সক্ষম হন।
পরবর্তীতে আটক হওয়া সুজন মিয়াকে বংশাল থানায় হস্তান্তর করা হয়েছে। ডিএমপি কর্মকর্তা নিয়াজ মেহেদী জানান, ছিনতাইকৃত মোবাইল ফোনটি যাচাই করে তার প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউরোপে বাংলাদেশি রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানি: স্পিকার
সৌদির তাইফে হুথি ড্রোনের ধ্বংসাবশেষে ইয়েমেনি নাগরিক নিহত
শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র মোড়ক উন্মোচন
সুইমিংপুলে গভীর পানিতে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থী প্রিয়মের মৃত্যু
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা করছে সরকার: প্রতিমন্ত্রী
প্রেমের টানাপোড়েনে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ, হাজারীবাগে মরদেহ উদ্ধার

শিক্ষার্থীদের ‘ফার্স্ট এইড অব ল’: চাকসুর ‘আইনের আলো’র…