জুলাই আন্দোলনে লুট হওয়া পিস্তলসহ ২৪ মামলার আসামি আলমগীর গ্রেফতার
চট্টগ্রামের ঝর্ণাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে গত জুলাই আন্দোলনের সময় ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুইটি বিদেশি পিস্তল এবং দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আলমগীর একজন মাদক কারবারি এবং এর আগেও তিনি বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
গত রোববার (২৫ জুলাই) ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় অভিযানের সময় আলমগীরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ২৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলাম গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে ডবলমুরিং ও খুলশী থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে মোট ২৪টি মামলা রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।
সম্পর্কিত খবর
স্ত্রী-সন্তান দেশের বাইরে, একাকী জীবনে গলিত লাশে পরিণত চট্টগ্রামের বৃদ্ধ
ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের: জমি বিরোধে কোদালের আঘাতে মৃত্যু
জরিপ অধিদপ্তর পরিদর্শন: নির্ভুল মানচিত্রের ওপর গুরুত্ব শামছুল ইসলামের
চট্টগ্রামে পুলিশের চেকপোস্ট, এলজি উদ্ধার ও গ্রেফতার ২
বাজেটে স্বস্তি, টনে ১০ ডলার কমে সার দিতে চায় রাশিয়া
সরকারি কর্মকর্তার নামে ফেক আইডি খুলে প্রতারণা, সতর্ণ করলো পুলিশ

আরও পড়ুন

জুলাই আন্দোলনে লুট হওয়া পিস্তলসহ ২৪ মামলার আসামি আলমগীর গ্রেফতার
চট্টগ্রামের ঝর্ণাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে গত জুলাই আন্দোলনের সময় ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুইটি বিদেশি পিস্তল এবং দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আলমগীর একজন মাদক কারবারি এবং এর আগেও তিনি বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
গত রোববার (২৫ জুলাই) ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় অভিযানের সময় আলমগীরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ২৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলাম গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে ডবলমুরিং ও খুলশী থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে মোট ২৪টি মামলা রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।
সম্পর্কিত খবর
স্ত্রী-সন্তান দেশের বাইরে, একাকী জীবনে গলিত লাশে পরিণত…
ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের: জমি বিরোধে কোদালের…
জরিপ অধিদপ্তর পরিদর্শন: নির্ভুল মানচিত্রের ওপর গুরুত্ব শামছুল…
চট্টগ্রামে পুলিশের চেকপোস্ট, এলজি উদ্ধার ও গ্রেফতার ২
বাজেটে স্বস্তি, টনে ১০ ডলার কমে সার দিতে…
সরকারি কর্মকর্তার নামে ফেক আইডি খুলে প্রতারণা, সতর্ণ…