স্ত্রী-সন্তান দেশের বাইরে, একাকী জীবনে গলিত লাশে পরিণত চট্টগ্রামের বৃদ্ধ

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ১০:১০ পিএম
স্ত্রী-সন্তান দেশের বাইরে, একাকী জীবনে গলিত লাশে পরিণত চট্টগ্রামের বৃদ্ধ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নগরপাড়া এলাকায় একটি বাড়ি থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের বাড়িতে একাই থাকতেন ৬৫ বছর বয়সী আবদুর রহমান। তার স্ত্রী ও তিন পুত্র সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) থাকার কারণে দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করছিলেন। সোমবার সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান দীর্ঘদিন দুবাইতে থাকলেও প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি গ্রামের বাড়িতে একাই সংসার করছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে তাকে শেষবার জীবিত দেখা যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুবাইপ্রবাসী ছেলেরা গত কয়েকদিন ধরে বাবার মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।

এর আগে সোমবার বিকেলে আবদুর রহমানের ছোট ছেলের স্ত্রী শ্বশুরের খোঁজ নিতে ওই বাড়িতে আসেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তিনি বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেওয়া হলে তারা দরজা খুলে ভেতরে ঢুকে খাটের ওপর তার পচন শুরু হওয়া মরদেহ দেখতে পান। মরদেহের দুর্গন্ধে এলাকাবাসীর ঘড়ে ঘড়ে অবস্থা হয়। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গাউসিয়া কমিটির চন্দনাইশ মানবিক টিম ও পুলিশের সমন্বয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আবদুর রহমান ওই এলাকার প্রয়াত কালা মিয়া সওদাগরের ছেলে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...