আইআরসির সঙ্গে মন্ত্রীর বৈঠক, সামাজিক সুরক্ষায় প্রশংসা

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ৫:৪৯ পিএম
আইআরসির সঙ্গে মন্ত্রীর বৈঠক, সামাজিক সুরক্ষায় প্রশংসা

মঙ্গলবার সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) এশিয়া অঞ্চলের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনও উপস্থিত ছিলেন। বৈঠকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বাল্যবিয়ে রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জরুরি স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ ও ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়। মন্ত্রী আইআরসির দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দক্ষিণাঞ্চলের বাইরে সারা দেশেও তাদের কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুর জন্য যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এরই মধ্যে অনেক কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এসব বিষয়ের অগ্রগতি তদারকি করছেন। নারীদের কেয়ার ইকনোমিতে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণে আইআরসির সহযোগিতা চান তিনি। আইআরসি প্রতিনিধি এ প্রসঙ্গে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

হাসিনা রহমান সামাজিক সুরক্ষায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন। নারী ও শিশুদের প্রশিক্ষণে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজনে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...