বাজেটে স্বস্তি, টনে ১০ ডলার কমে সার দিতে চায় রাশিয়া
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়া। দেশটি বর্তমান বাজার দরের চেয়ে প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম মূল্যে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের এক বৈঠকে এ প্রস্তাব আসে।
বৈঠকে জানানো হয়, রাশিয়ার জেএসসি এফইসি প্রোডিনটর্গ সরকার-টু-সরকার (জি২জি) ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহী। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ অন্যান্য উৎস থেকে সার আমদানিতে যে খরচ হয়, তার চেয়ে কম দামেই রাশিয়া থেকে সার আনা সম্ভব হবে, যা দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।
খন্দকার আবদুল মুক্তাদির রাশিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত মিত্র হিসেবে উল্লেখ করে গম ও এমওপি সারের নিয়মিত সরবরাহের জন্য ধন্যবাদ জানান। এছাড়া টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়েও এ সময় আলোচনা হয়।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…

বাজেটে স্বস্তি, টনে ১০ ডলার কমে সার দিতে চায় রাশিয়া
বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়া। দেশটি বর্তমান বাজার দরের চেয়ে প্রতি মেট্রিক টনে ১০ মার্কিন ডলার কম মূল্যে ইউরিয়া সার সরবরাহের প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ভিয়াচেস্লাভ সেন্টিউরিনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের এক বৈঠকে এ প্রস্তাব আসে।
বৈঠকে জানানো হয়, রাশিয়ার জেএসসি এফইসি প্রোডিনটর্গ সরকার-টু-সরকার (জি২জি) ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহে আগ্রহী। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ অন্যান্য উৎস থেকে সার আমদানিতে যে খরচ হয়, তার চেয়ে কম দামেই রাশিয়া থেকে সার আনা সম্ভব হবে, যা দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে।
খন্দকার আবদুল মুক্তাদির রাশিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত মিত্র হিসেবে উল্লেখ করে গম ও এমওপি সারের নিয়মিত সরবরাহের জন্য ধন্যবাদ জানান। এছাড়া টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়েও এ সময় আলোচনা হয়।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…