মিরপুরে জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি ধ্বংস, লাল লাইট অপসারণ
রাজধানীর মিরপুরে অবৈধ উপায়ে চিংড়ির ওজন বাড়ানোর অপচেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-১ এর শাহ আলী কাঁচাবাজারে অভিযান চালিয়ে ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। একই সাথে বাজারের মাছ ও মাংসের দোকানগুলোতে পণ্য তাজা দেখানোর জন্য ব্যবহৃত লাল রঙের লাইটও সরিয়ে দেওয়া হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে এই সমন্বিত অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অভিযানকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বৃদ্ধির জন্য ক্ষতিকর জেলি পুশ করছেন, যা মানবস্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রি করার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেগুলোও ধ্বংস করা হয়।
অভিযানে বেশিরভাগ দোকানে পণ্যের মূল্য তালিকা টানানো নেই বলে জানা যায়। গ্রাহক হিতৈষী ব্যবস্থা নিশ্চিত করতে বাজারের মালিক সমিতিকে ৩০ দিনের মধ্যে এসব অনিয়ম সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর একই অনিয়ম পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত খবর
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের অভিযান, গ্রেফতার…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ বিবৃতি
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…

আরও পড়ুন

মিরপুরে জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি ধ্বংস, লাল লাইট অপসারণ
রাজধানীর মিরপুরে অবৈধ উপায়ে চিংড়ির ওজন বাড়ানোর অপচেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর-১ এর শাহ আলী কাঁচাবাজারে অভিযান চালিয়ে ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। একই সাথে বাজারের মাছ ও মাংসের দোকানগুলোতে পণ্য তাজা দেখানোর জন্য ব্যবহৃত লাল রঙের লাইটও সরিয়ে দেওয়া হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে এই সমন্বিত অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অভিযানকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ির ওজন বৃদ্ধির জন্য ক্ষতিকর জেলি পুশ করছেন, যা মানবস্বাস্থ্যর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া একটি দোকানে অসুস্থ খাসির কলিজা বিক্রি করার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেগুলোও ধ্বংস করা হয়।
অভিযানে বেশিরভাগ দোকানে পণ্যের মূল্য তালিকা টানানো নেই বলে জানা যায়। গ্রাহক হিতৈষী ব্যবস্থা নিশ্চিত করতে বাজারের মালিক সমিতিকে ৩০ দিনের মধ্যে এসব অনিয়ম সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর একই অনিয়ম পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত খবর
মাদক ও সন্ত্রাস দমনে ঢাকার ৪ থানায় মধ্যরাতের…
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্থারের নিন্দায় সাবেক ১২ উপদেষ্টার যৌথ…
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…