বকেয়া টাকার জেরে মালিকের গাড়ি চুরি, পুলিশের জালে চালক
বকেয়া ওভারটাইমের টাকা না পাওয়ার ক্ষোভে মালিকের ব্যক্তিগত গাড়ি নিয়ে উধাও হন এক গাড়িচালক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার মাধ্যমে রাজধানীর বংশাল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চালক মো. জলিল মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে ভাটারা থানার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির মালিক জানান, তার চালক বকেয়া টাকার দাবিতে কোনো প্রকার তথ্য না দিয়ে গাড়িটি নিয়ে বের হয়ে যান এবং পরবর্তীতে ফোনও রিসিভ করেননি। এমন পরিস্থিতিতে সাহায্যের জন্য তিনি ৯৯৯ নম্বরে যোগাযোগ করেন।
খবর পেয়ে ৯৯৯ এর দায়িত্বরত কনস্টেবল মো. মৃদুল আহমেদ ও পুলিশ ডিসপাচার এএসআই মো. হারুনুর রশিদ ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমকে বিষয়টি অবহিত করেন। এরপর ট্রাফিক সার্জেন্ট তৌফিক এলাহী সুজন বংশালের চানখাঁরপুল এলাকার নাজিমউদ্দিন রোডের শামীম ডেন্টালের সামনে থেকে ঢাকা মেট্রো গ ২২-৮৮৭৮ নম্বরের গাড়িটি শনাক্ত করেন।
পরে বংশাল থানা পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে গাড়িটি প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা ও বর্তমানে ভাটারার সাইদনগরে বসবাসরত ৫৯ বছর বয়সী জলিল মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পর্কিত খবর
স্ত্রী-সন্তান দেশের বাইরে, একাকী জীবনে গলিত লাশে পরিণত চট্টগ্রামের বৃদ্ধ
ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের: জমি বিরোধে কোদালের আঘাতে মৃত্যু
জরিপ অধিদপ্তর পরিদর্শন: নির্ভুল মানচিত্রের ওপর গুরুত্ব শামছুল ইসলামের
চট্টগ্রামে পুলিশের চেকপোস্ট, এলজি উদ্ধার ও গ্রেফতার ২
বাজেটে স্বস্তি, টনে ১০ ডলার কমে সার দিতে চায় রাশিয়া
সরকারি কর্মকর্তার নামে ফেক আইডি খুলে প্রতারণা, সতর্ণ করলো পুলিশ

আরও পড়ুন

বকেয়া টাকার জেরে মালিকের গাড়ি চুরি, পুলিশের জালে চালক
বকেয়া ওভারটাইমের টাকা না পাওয়ার ক্ষোভে মালিকের ব্যক্তিগত গাড়ি নিয়ে উধাও হন এক গাড়িচালক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার মাধ্যমে রাজধানীর বংশাল এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চালক মো. জলিল মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে ভাটারা থানার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ির মালিক জানান, তার চালক বকেয়া টাকার দাবিতে কোনো প্রকার তথ্য না দিয়ে গাড়িটি নিয়ে বের হয়ে যান এবং পরবর্তীতে ফোনও রিসিভ করেননি। এমন পরিস্থিতিতে সাহায্যের জন্য তিনি ৯৯৯ নম্বরে যোগাযোগ করেন।
খবর পেয়ে ৯৯৯ এর দায়িত্বরত কনস্টেবল মো. মৃদুল আহমেদ ও পুলিশ ডিসপাচার এএসআই মো. হারুনুর রশিদ ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমকে বিষয়টি অবহিত করেন। এরপর ট্রাফিক সার্জেন্ট তৌফিক এলাহী সুজন বংশালের চানখাঁরপুল এলাকার নাজিমউদ্দিন রোডের শামীম ডেন্টালের সামনে থেকে ঢাকা মেট্রো গ ২২-৮৮৭৮ নম্বরের গাড়িটি শনাক্ত করেন।
পরে বংশাল থানা পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে গাড়িটি প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা ও বর্তমানে ভাটারার সাইদনগরে বসবাসরত ৫৯ বছর বয়সী জলিল মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পর্কিত খবর
স্ত্রী-সন্তান দেশের বাইরে, একাকী জীবনে গলিত লাশে পরিণত…
ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের: জমি বিরোধে কোদালের…
জরিপ অধিদপ্তর পরিদর্শন: নির্ভুল মানচিত্রের ওপর গুরুত্ব শামছুল…
চট্টগ্রামে পুলিশের চেকপোস্ট, এলজি উদ্ধার ও গ্রেফতার ২
বাজেটে স্বস্তি, টনে ১০ ডলার কমে সার দিতে…
সরকারি কর্মকর্তার নামে ফেক আইডি খুলে প্রতারণা, সতর্ণ…