ঢামেক হাসপাতাল এলাকা থেকে দুই বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় অজানা
সোমবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের দুই বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থিত ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে তাদের উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ এবং অন্যজনের ৫৮ বছর।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্টাফদের মাধ্যমে খবর পাওয়া যায় যে, ওসেক ভবনের পেছনে দুই নারী পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
বকেয়া বেতনের দাবিতে মালিকের গাড়ি নিয়ে পালালেন চালক, গ্রেফতার
সিএনজি সংকটে দুর্ভোগ, দিনে হাজার টাকাও রোজগার হচ্ছে না চালকদের
সন্ধ্যার আগে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণায় স্পিকারের সঙ্গে বৈঠক চায় ইসি
আগামী সপ্তাহে গ্যাস সংকটের উন্নতি, পুরোপুরি সমাধানে আরও সময়
জঙ্গি হামলার আশঙ্কা নেই, নিরাপত্তা ঝুঁকিতে নেই: সিটিটিসি প্রধান

আরও পড়ুন

ঢামেক হাসপাতাল এলাকা থেকে দুই বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিচয় অজানা
সোমবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের দুই বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থিত ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে তাদের উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ এবং অন্যজনের ৫৮ বছর।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্টাফদের মাধ্যমে খবর পাওয়া যায় যে, ওসেক ভবনের পেছনে দুই নারী পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতরা ভবঘুরে প্রকৃতির ছিলেন। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সম্পর্কিত খবর
বকেয়া বেতনের দাবিতে মালিকের গাড়ি নিয়ে পালালেন চালক,…
সিএনজি সংকটে দুর্ভোগ, দিনে হাজার টাকাও রোজগার হচ্ছে…
সন্ধ্যার আগে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
রাষ্ট্রপতি নির্বাচন: তফসিল ঘোষণায় স্পিকারের সঙ্গে বৈঠক চায়…
আগামী সপ্তাহে গ্যাস সংকটের উন্নতি, পুরোপুরি সমাধানে আরও…
জঙ্গি হামলার আশঙ্কা নেই, নিরাপত্তা ঝুঁকিতে নেই: সিটিটিসি…