জঙ্গি হামলার আশঙ্কা নেই, নিরাপত্তা ঝুঁকিতে নেই: সিটিটিসি প্রধান
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সোমবার (২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি কেরানীগঞ্জ ও মতিঝিলে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো উগ্রবাদী সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সাইবার জগত, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে সিটিটিসি। মতিঝিলের ঘটনার তদন্ত চলমান থাকায় এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উগ্রবাদী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। প্রয়োজনীয় তথ্য পাওয়ামাত্রই তারা অভিযান পরিচালনা করছে এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

জঙ্গি হামলার আশঙ্কা নেই, নিরাপত্তা ঝুঁকিতে নেই: সিটিটিসি প্রধান
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সোমবার (২৭ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি কেরানীগঞ্জ ও মতিঝিলে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো উগ্রবাদী সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সাইবার জগত, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে সিটিটিসি। মতিঝিলের ঘটনার তদন্ত চলমান থাকায় এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উগ্রবাদী কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। প্রয়োজনীয় তথ্য পাওয়ামাত্রই তারা অভিযান পরিচালনা করছে এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…